শিরোনাম
◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ১১:১৫ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ‘নির্যাতনে’ যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে রবিউল ইসলাম রবু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে পরিবার থেকে দাবি করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ভোরের দিকে সদর উপজেলার জহুরপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতের জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে

নিহতের মা সেফালি বেগম বলেন, ‌‘গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয় রবিউল। রাতে বাড়িতে আসেনি। সকালে উঠে শুনি বিএসএফের গুলিতে আমার ছেলে নিহত হয়েছে। তবে বিকেল হতেই আসে অন্য খবর। আমার ছেলেকে মারধর করে মারা হয়েছে। বিএসএফ এ নির্যতন করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘শনিবার রাতে রবিউলসহ ৫-৬ জন অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে বিএসএফ তাদের ধাওয়া দিলে সবাই পালিয়ে যান। তবে পালাতে পারেননি রবিউল। এসময় বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তিনি অসুস্থ হয়ে যান।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে পতাকা বৈঠকে জানিয়েছে বিএসএফ। কাল ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।’ উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়