শিরোনাম
◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। আহতদের বেশিরভাগই বৃদ্ধ, নারী ও শিশু।

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার রাজাখালী, থানা ব্রিজ,পীরতলা বাজার, জলিশা,আনন্দ বাজার, লুথার্ন হেলথ কেয়ার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় ওই কুকুরটি অন্তত ৩০ জনের অধিক পথচারীকে কামড়িয়ে আহত করেছে।

আহতদের মধ্যে ২০ জনের নাম জানা গেছে। তারা হলেন, আব্দুল্লাহ (১৯), তানিয়া (৩) উজ্জ্বল (২৫), ইউসুফ (৩২), মাহিনুর বেগম (৩৮), মফিজুর রহমান (৭০), তানিয়া (২৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), বশির (২০), জব্বার ঘরামী (৬০) ও আ. লতিফ খান(৯৫)। বাকিরা পটুয়াখালী ও বরিশালে চিকিৎসা নিচ্ছেন।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে কুকুরটি দৌঁড়ে এসে লাফিয়ে লাফিয়ে  শরীরের বিভিন্ন অংশে কামড়ে রক্তাক্ত করে। এসময় কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা মাসুদ সরদার জানান, আমরা পবিপ্রবি আনসার  ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহায়তায় কুকুরটিকে আটক করে মেরে ফেলতে সক্ষম হয়েছি।

দুমকী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে স্থানীয়দের সহায়তায় কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। গৃহপালিত কুকুরগুলোকে যথাসময়ে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক জানান, এ পর্যন্ত ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সরকারি পর্যায়ে ভ্যাকসিনের সরবরাহ নাই। বিভিন্ন কোম্পানি থেকে রোগীর স্বজনরা ভ্যাকসিন সংগ্রহ করছেন। আমরা আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা ফরিদা সুলতানা জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও আনসার সদস্যদের মাধ্যমে কুকুরটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়