শিরোনাম
◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৯:১৩ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার

প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সুন্দরবনে চলাচল করা পর্যটকবাহী নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছে মালিকপক্ষ। মঙ্গলবার রাতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার রিফাতুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নৌযান মালিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে নৌপরিবহন অধিদফতরের ডিজির (শিপিং) বিরদ্ধে হয়রানির অভিযোগ এনে প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি দেন নৌযান মালিকরা। সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নোটিশ ছাড়া কোনও অভিযান পরিচালনা ও হয়রানি করবেন না বলে নৌযান মালিকদের আশ্বস্ত করে স্থানীয় প্রশাসন। এরপর নৌযান মালিকরা তাদের চলমান ধর্মঘট প্রত্যাহার করে নেন।

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘কোনও নোটিশ ছাড়া রবিবার নৌপরিবহনের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি জালিবোটের উপরের অংশের (ছাদ) অবকাঠামো ভেঙে ও কেটে আসবাবপত্র নিয়ে যান, পাশাপাশি জরিমানা করেন। এর প্রতিবাদে নৌযান মালিকরা সোমবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেন এবং এর প্রতিকার চেয়ে বোট মালিকপক্ষ মঙ্গলবার স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি দেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়