শিরোনাম
◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিনে জেলেদের জালে ৬৮৭টি লাল কোরাল, বিক্রি হলো ১০ লাখ টাকায়

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে এক জালে ৬৮৭টি লাল কোরাল মাছ ধরা পড়েছে।  মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বেশ কিছুদিন ধরে সাগরে মাছ পাওয়া না যাচ্ছিল না। হঠাৎ এতো মাছ ও দাম পেয়ে খুশিতে আত্মহারা ট্রলার মালিক ও জেলে পরিবারগুলো।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া (৪১) এ তথ্য নিশ্চিত করেছেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের মৌলভীর শীল এলাকায় মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন ট্রলারে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে মাছগুলো ধরা পড়েছে। পরে বিকেলে ট্রলারভর্তি মাছ নিয়ে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে ফেরেন জেলেরা।

ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া বলেন, গত ৬ জানুয়ারি শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে ট্রলারটি যাত্রা শুরু করে। ট্রলার মাঝি আবুল কালামের নেতৃত্বে মোট ৯ জন মাঝিমাল্লা ছিলেন। ওইদিন সন্ধ্যার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে ট্রলারটি নোঙর করা হয়। পরে জেলেরা সেখানে জাল বসান। গতকাল সকালে জালে ধরা পড়ে লাল কোরাল মাছ। সর্বমোট ৬৮৭টি মাছ ধরা পড়লেও ১০টি রেখে বাকি ৬৭৭টি মাছ বিক্রি করেছি। একেকটি মাছের ওজন ১ থেকে ৩ কেজি পর্যন্ত হবে। প্রথমে প্রতি মণ ২৪ হাজার টাকা দরে মাছগুলোর দাম হাঁকা হয় ১২ লাখ টাকা। পরে প্রতি মণ ২৩ হাজার টাকা দরে মোট ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, ১০ লাখ টাকায় মাছগুলো ক্রয় করেছি। মাছগুলো বরফ দিয়ে মিস্ত্রিপাড়া ফিশারিজে রাখা হয়েছে। আজ মাছগুলো কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে বিক্রি করা হবে। সুস্বাদু কোরাল মাছের কদর দেশব্যাপী। বঙ্গোপসাগরের গভীর জলের মাছ কোরাল সব সময় হাটবাজারে পাওয়া যায় না। এ জন্য এই মাছের দাম কিছুটা বেশি।

স্থানীয় ট্রলার মালিক শহীদ উল্লাহ বলেন, সেন্টমার্টিন চ্যানেলে এই লাল কোরাল মাছ বেশি ধরা পড়ে। বেশ কিছুদিন ধরে সাগরে মাছ পাওয়া যাচ্ছিল না। গতকাল থেকেই ভালো মাছ পাওয়া যাচ্ছে। অন্য জেলেরাও লাল কোরাল মাছ ধরতে সেন্টমার্টিন চ্যানেলে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন। 

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, সুস্বাদু কোরাল কিংবা ভেটকি মাছের কদর দেশব্যাপী। কোরাল মাছ মূলত বঙ্গোপসাগরের গভীর জলের মাছ। এই মাছ সাধারণত ১ থেকে ৯ কেজি ওজনের হয়ে থাকে। এটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের মাছ, বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় এলাকায় বেশি দেখা যায়। এ ছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল, পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও এ প্রজাতির মাছ রয়েছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়