শিরোনাম
◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৫ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৮৮৭ জন আইন শৃংখলা বাহনী সদস্য

তপু সরকার হারুন, শেরপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে শহরের অষ্টমীতলাস্থ আনসার ভিডিপি ক্যাম্পে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার।

ওইসময় তিনি বলেন, নির্বাচনে শেরপুর জেলার বিভিন্ন কেন্দ্রে ৩ হাজার ৮৮৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠু করতে আনসারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নানা নির্দেশনা দেন তিনি।

শেরপুর আনসার ভিডিপির ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়