শিরোনাম
◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচরে নাতির কাঁধে চড়ে ভোটকেন্দ্রে আহত বৃদ্ধ দাদা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চররশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। শারীরিকভাবে অসুস্থ বৃদ্ধ দাদা মোতালেবকে ভোটার নাতির কাঁধে চড়ে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন।

বৃদ্ধ মোতালেব চরজব্বার ইউনিয়নের চররশিদ গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ভোটার সম্প্রতি পায়ে গুরুতর আঘাত পান। চিকিৎসাধীন থাকলেও ভোটাধিকার প্রয়োগের দৃঢ় ইচ্ছা থেকে তিনি কেন্দ্রে আসার সিদ্ধান্ত নেন। হাঁটাচলা করতে অক্ষম হওয়ায় তার নাতি তাকে কাঁধে তুলে ভোটকেন্দ্রে নিয়ে আসেন।

কেন্দ্রে উপস্থিত ভোটার ও দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখেন লাইনে না দাঁড়িয়ে রেখে সরাসরি কক্ষে নিয়ে ভোট দেন। ভোট শেষে একইভাবে নাতির কাঁধে করেই তিনি বাড়ি ফিরে যান।

স্থানীয় বাসিন্দা ছালা উদ্দিন জানান, ভোটের প্রতি এমন আগ্রহ ও দায়িত্ববোধ নতুন ভোটারদের জন্য অনুপ্রেরণাদায়ক।

নাতি ওসমান বলেন, ভোটের দিন ভোট দিতে না এলে কেমন হয়? তাই সকালেই দাদাকে নিয়ে এসেছি। দীর্ঘ নয় বছর পর ভোট দিতে পেরে দাদার স্বস্তি মেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়