শিরোনাম
◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন কক্ষে একসঙ্গে ৩জন: সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রের গোপন কক্ষে তিনজন ব্যক্তির একসঙ্গে অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় অসচেতনতার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার অতিথা চাকমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পূদম পুস্প চাকমা। 

তিনি জানান, ভোটগ্রহণ চলাকালে গোপন কক্ষে একাধিক ব্যক্তির উপস্থিতির বিষয়টি নজরে আসার পর তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অসচেতনতার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওতে একটি গোপন কক্ষের ভেতরে তিনজনকে একসঙ্গে অবস্থান করতে দেখা যায়। যা নির্বাচনী বিধিমালার পরিপন্থী। এ ঘটনায় নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়