শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে জামায়াত প্রার্থী জহিরুল ইসলাম বেসরকারি ভাবে বিজয়ী

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি: চট্টগ্রামের বাঁশখালী আসনে বৃহস্পতিবার রাতের সর্বশেষ প্রশাসনের তথ্য মতে ১১ দলীয় তথা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) বেসরকারি ভাবে নির্বা‌চিত হ‌য়ে‌ছে। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষনা কালে এ তথ্য পাওয়া যায়।

বাঁশখালীতে প্রশাসনের দেওয়া তথ্য মতে মোট প্রদত্ত ভোট ২ লক্ষ ৩৬ হাজার ৯৫৮ ভোট, তার মধ্যে বাতিল হয় ৪ হাজার ৫৫৬ ভোট। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক)পায় ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ প্রতীক)পায় ৮২ হাজার ২৩৭ ভোট। তার চেয়ে ৭ হাজার ৭২৩ ভোট বেশি পায় জামায়াত তথা ১১ দলীয় প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল প্রতীক) পায় ৫৫ হাজার ৭১ ভোট ভোট,  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদার (হাতপাখা প্রতীক) পায় ৩ হাজার ৯৭৮ভোট,  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবদুল মালেক আশরাফী(চেয়ার প্রতীক) পায় ৮১১ ভোট, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আরিফুল হক তায়েফ (ট্রাক প্রতীক)পায় ২৪১ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক (হারিকেল প্রতীক) পায় ১০৪ ভোট।

এদিকে প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালটে দেওয়া ৪ হাজার ৭৬৬ টি ভোটের মধ্যে বাতিল হয়েছে ১৫৮ টি। এতে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) পায় ৩ হাজার ২০৭ ভোট,বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ প্রতীক) পায় ৮৬৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল প্রতীক) পায় ৪২১ ভোট, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আরিফুল হক তায়েফ (ট্রাক প্রতীক) পায় ২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদার (হাতপাখা প্রতীক)পায় ৭৬ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবদুল মালেক আশরাফী(চেয়ার প্রতীক) পায় ৩৩ ভোট,বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক (হারিকেল প্রতীক) পায় ১ ভোট। সে ভোটও মোট ভোটের সাথে সংযুক্ত করা হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম এক প্রতিক্রিয়ায় শান্তিপূর্ণ ও সুষ্টভাবে ভোট সম্প্রদানের জন্য নির্বাচনে দায়িত্বরত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়