শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের চারটি আসনের ৩টিতে বিএনপি, ১টিতে জামায়াতে ইসলামী বিজয়ী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি আসনের স্থানীয়ভাবে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়েছে। পোস্টাল ভোট ব্যতীত পাওয়া ফলাফলে চারটি আসনেই বিজয়ী প্রার্থীদের নাম নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ফরিদপুর-১ আসনে মোট ১৯৭টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইলিয়াস মোল্লা (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার নাসিরুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৫ ভোট। এ আসনে ড. ইলিয়াস মোল্লা বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-২ আসনে মোট ১১৮টি কেন্দ্রের মধ্যে ১১৭টির ফলাফল পাওয়া গেছে। বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. আকরাম আলী (রিকশা) পেয়েছেন ৮৯ হাজার ৩০৪ ভোট। এ আসনে শামা ওবায়েদ বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-৩ আসনে মোট ১৫৪টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রফেসর আবদুত তাওয়াব (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৪৯ ভোট। পোস্টাল ভোট ব্যতীত প্রাপ্ত ফলাফলে চৌধুরী নায়াব ইউসুফ বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-৪ আসনে মোট ১৮৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সরোয়ার হোসাইন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৩ হাজার ৬২৩ ভোট। পোস্টাল ভোট ব্যতীত প্রাপ্ত ফলাফলে শহিদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন।

ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। স্থানীয়ভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ চিত্র উঠে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়