শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় হয়ে সাবেক এমপির বাড়িতে দোয়া নিতে গেলেন ইঞ্জি: শ্যামল

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
 
ভূমিধ্স জয়ের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শহরের মৌলভীপাড়ায় সাবেক পাঁচবারের এমপি হারুন আল রশিদের সঙ্গে সাক্ষাত করতে তার বাসভবনে যান খালেদ হোসেন মাহবুব শ্যামল। সাক্ষাতে তিনি হারুন আল রশিদের পা ছুঁয়ে সালাম করেন এবং কুশল বিনিময় করেন। পরে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
 
এসময় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জসীম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পদাক আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
জানতে চাইলে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, হারুনূর রশীদ ভাই বর্ষীয়ান রাজনীতিবিদ। আগামীতে তার সহযোহিতা ও পরামর্শ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।
 
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ধানের শীষ প্রতীক দুই লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়