শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে 

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কচুরিপানার নিচে লুকানো লাশ, জীবননগরে রহস্যময় মৃত্যু

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামে খালের কচুরিপানার ভেতর থেকে শিমুল (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহত শিমুল জীবননগরের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে। 

নিহতর চাচা মনিরুজ্জামান জানান, ৭–৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান মিলছিল না।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়