শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর নব‌নির্বা‌চিত এম‌পি ফুল নি‌য়ে গে‌লেন ধা‌নের শী‌ষের প্রার্থীর কা‌ছে

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী আসনের ১১দলীয় তথা জামায়াত সম‌র্থিত নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম পরা‌জিত ধা‌নের শী‌ষের প্রার্থীর সা‌থে সৌজন‌্য সাক্ষাত ক‌রেন।

শনিবার বিকেলে বাঁশখালী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন । এ সময় নব‌নির্বা‌চিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে ফু‌লের মালা প‌রি‌য়ে এ‌কে অ‌ন্যের প্রতি শু‌ভেচ্ছা জানান।

এ সময় নব‌নির্বা‌চিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম  ব‌লেন,আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের প্রত্যাশিত বাঁশখালী বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এ‌দি‌কে চট্টগ্রাম দ‌ক্ষিণ জেলা বিএন‌পির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা একজন শান্ত শিষ্ট ও কর্মীবান্ধব নেতা হিসা‌বে পরি‌চিত। নির্বাচ‌নে তি‌নি নির্বা‌চিত সংসদ সদস‌্য জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম (৮৯ হাজার ৯৬০ ভোট) থে‌কে ৭ হাজার ৭২৩‌ ভোট কম পাওয়া‌তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট পে‌য়ে পরা‌জিত হয়। সৌজন‌্য সাক্ষাত কা‌লে দ‌ক্ষিন জেলা জামায়াত নেতা অধ‌্যক্ষ বদরুল হক ও এড‌ভো‌কেট মুহাম্মদ না‌ছের সহ অন‌্যান‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়