শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের দিন হামলা, আদালতে বিএনপি নেতার মামলা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সোহেল রবিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিটির সদস্য শেখ মহসীনসহ নয়জনকে আসামি করা হয়েছে। আদালতের একটি সূত্র ও মামলার কপি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আতিকুর রহমান বিএনপির নির্বাচনী এজেন্ট ছিলেন। শেখ মহসীন, মো. এখলাছ, মো. আকাশ (শেখ মহসীনের ছেলে), মো. সানি, মো. লিটন বাবু, মো. রাকিব, মো. মোজাম্মেল, মো. রায়হান ও মো. আরমান বৃহস্পতিবার ভোটের দিন হাবলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করেন। তারা ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেন।

এ সময় আতিকুর রহমান প্রতিবাদ জানালে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়