শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইলের চার্জার বিস্ফোরণে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ৪ বসতবাড়ি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পোলাডাঙ্গা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, পোলাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল চার্জ দেয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির ভিতর থেকে পার্শ্ববর্তী মো. তারা, মো. তরিকুল ইসলাম ও মোসা. চান্দু বেগমের বাড়িতে ছড়িয়ে পড়ে।
  
পরে স্থানীয়রা খবর দেয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চারটি বাড়ির আসবাবপত্র, খাদ্যশস্য এবং আলমারিতে রাখা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে সহযোগিতা করা হবে।
 
ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়