শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২০ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু আশা মনি হারেনি, হেরেছে হাজারও তরুণ আর নারীর মন

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও): এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -৩ আসনের ভোটের ময়দানে ঝড় তুলেছিলেন সর্ব কনিষ্ঠ স্বতন্ত্র প্রার্থী আশা মনি। সামাজিক মাধ্যমে তার প্রতিটি পদক্ষেপ ঘিরে ছিল কৌতূহলি হাজার হাজার চোখ। তারুণ্যের উন্মাদনা আর অগণিত নারীর প্রত্যাশাকে সঙ্গী করে লড়াইয়ে নেমেছিলেন ‘টক অব দ্য টাউন’ আশা মনি।

কিন্তু ব্যালট বাক্স খুলতেই দেখা গেল রূঢ় বাস্তবতা। যে তরুণদের কাঁধে ভর করে বৈতরণী পার হতে চেয়েছিলেন, ফলের হিসাবে দেখা গেল- জয়ের বন্দর তো দূরস্থ, কার্যত খড়কুটোর মতোই ভেসে গিয়েছেন এই কনিষ্ঠ আলোচিত প্রার্থী।

পরাজয় নিশ্চিত হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ আর অভিমানে ফেটে পড়েন আশা মনি। ফেসবুক পোস্টে তার সাফ কথা, ‘খুব খারাপ লাগছে। তরুণদের এত পরিশ্রম এক নিমিষেই শেষ করে দিলেন। আজ শুধু আশা মনি হারেনি, হেরেছে হাজারও তরুণ আর নারীর মন।’ তার এই আবেগঘন পোস্ট ঘিরে এখন উত্তাল নেটপাড়া। 

ঠাকুরগাঁও-৩ আসনের নির্বাচনি লড়াইয়ে ১০ জন প্রার্থী থাকলেও মূল যুদ্ধটা সীমাবদ্ধ ছিল ধানের শীষ বনাম দাঁড়িপাল্লার মধ্যে। লড়াইয়ের শেষে শেষহাসি হেসেছেন বিএনপির জাহিদুর রহমান। তার প্রাপ্ত ভোট ১ লাখ  ৩২ হাজার ৭৯৭। 

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মিজানুর রহমান পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। তৃতীয় স্থানে থাকা জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন মাত্র ২৭ হাজার ১৩৩ ভোট।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, যে আশা মনিকে নিয়ে এত চর্চা, তার ঝুলিতে পড়েছে মাত্র ২৭৯টি ভোট। যদিও তিনি দাবি করেছিলেন ‘জনগণের মনোনীত’ হয়ে ফুটবল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন; কিন্তু ফলের হিসাবে তিনি তালিকায় নিচের দিক থেকে দ্বিতীয়। তার নিচে রয়েছেন কেবল মুসলিম লীগের এসএম খলিলুর রহমান সরকার (১১৩ ভোট)।

রাজনীতির আঙিনায় আবেগ আর বাস্তবের ব্যবধান যে অনেকটা, ঠাকুরগাঁও-৩ আসনের ফলাফল তা আরও একবার প্রমাণ করে দিল। গ্যালারির তালি যে সবসময় গোলপোস্টের ঠিকানা খুঁজে পায় না, আশা মণির ‘ফুটবল’ প্রতীকই তার জ্বলন্ত উদাহরণ।

এ ব্যাপারে আশা মনি বলেন, আমি শুধু হারিনি, হেরেছে হাজারও তরুণ আর নারীর মন। যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়