শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন

আজিজুল হক, বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৮ বাংলাদেশি শিশুকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।

মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারী) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ শিশুদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। 

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি এদের বাড়ি রংপুর,ঠাকুরগাও, খুলনা, যশোর,নড়াইল,সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে। আইনি সহায়তা দিতে তাদের রাইটস যশোর,জাস্টিস অ্যান্ড কেয়ার,মহিলা আইনজিবী সমিতি নামে ৩টি এনজিও তাদের গ্রহণ করেছে।

জানা যায়, পাচার প্রতিরোধে কাজ করছে দেশি, বিদেশি বিভিন্ন সংগঠন। তার পরেও থেকে নেই পাচার কার্যক্রম। কখনো ভাল কাজ কখনো প্রেমের প্রলোভন দেখিয়ে নারী,শিশুদের ভারতে পাচার করে আসছে একটি চক্র। পরে সেখানে নিয়ে বিক্রি করে ইচ্ছের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে ঝুকিপূর্ন কাজে। এমন পাচারের শিকার ২৮ বাংলাদেশিকে উদ্ধারের পর মঙ্গলবার সন্ধ্যায় ফেরত দেয় ভারতীয় পুলিশ।

এরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতের পশ্চিম বঙ্গের একটি হোমের আশ্রয়ে ছিল। এদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। আটকের পর আইনি জটিলতায়নকেউ কেউ দুই বছর থেকে ৮ বছর পর্যন্ত ভারতের হোমে থাকতে হয়েছিল।পরে ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

ভেরত আশা শিশুরা বলেন, কাজের প্রলোভনে কেউ একা আবার কেউ বাবা,মায়ের সাথে ভারতে যায়। কিন্তু কাজ না দিয়ে দালালেরা বিক্রি করে দেয় অন্যদের হাতে। অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে পুলিশ তাদের আটক করেছিল। 

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক খায়রুল ইসলাম জানান,২৮ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।ফেরত আসা শিশুদের মধ্যে কিশোর ২০ জন ও কিশোরী ৮ জন রয়েছে। রাইটস যশোর ১০ জন জাষ্টিস এন্ড কেয়ার ১০ জন । আর মহিলা আইনজীবী সমিতি ৮ জন গ্রহন করেছে। পুলিশের কার্যক্রম শেষে শিশুদের আইনী সহয়তা দিতে গ্রহন করেছে এনজিও কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়