শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে রোজার শুরুতেই কাঁচাবাজারে অস্থিরতা: বেগুনের দাম দ্বিগুণ, শশা–লেবুর বাজারে আগুন

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): রোজার শুরুতে জীবননগরের কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। সবজি, মাছ ও মাংস—সবখানেই বাড়তি চাপ। বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি পণ্যের কেজিপ্রতি দাম ৩০–৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ইফতারের অপরিহার্য বেগুনের দাম ৩০–৪০ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে কেজি ৮০ টাকা। আলু ২০ , পেঁয়াজ ৬০,সজিনা ডাটা ৩৩০ টাকা কেজি,শশা কেজি ১৪০ টাকা, আর লেবু হালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়—যা সাধারণ ক্রেতাদের জন্য বড় ধাক্কা।

জীবননগর শহরের কাঁচাবাজারে ভোক্তাদের মুখে ক্ষোভ আর অসন্তোষের প্রকাশ। টমেটো ৩০ টাকা থেকে বেড়ে এখন ৫০ টাকা, করোলা ১২০ টাকা থেকে ১৬০ টাকা, লাউয়ের প্রতিটি পিসে ২০ টাকা বাড়তি। কাঁচামরিচ ১৪০ টাকা কেজি, সিম ৪০, ফুলকপি ২৫, কলাসহ বেশ কয়েকটি সবজির দামও কেজিতে ২০ টাকা করে বেড়েছে।

তবে আলু, পেঁয়াজ, রসুন, গাজর, শুকনা মরিচ ও মিষ্টিকুমড়ার বাজার স্থিতিশীল রয়েছে।

মাছের বাজারেও রয়েছে বাড়তি চাপ। রুই, কাতলা, মৃগেল, গ্লাসকার্প ও সিলভারকর্পসহ বড় মাছের দাম কেজিপ্রতি ৪০ টাকা বাড়লেও পাঙ্গাশ, তেলাপিয়া ও ছোট পোনার দামে তেমন পরিবর্তন হয়নি। মাংসের বাজারেও স্বস্তি নেই বলে জানিয়েছে ক্রেতারা।

ভোক্তারা অভিযোগ করেছেন, রোজাকে কেন্দ্র করে বাজার সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। নিয়মিত মনিটরিংয়ের অভাবে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিত্যপণ্য কেনাকাটা কঠিন হয়ে পড়েছে।

বিক্রেতারা দাবি করছেন, শীতকালীন সবজি উৎপাদন কমে যাওয়ার কারণে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। আড়তে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়