শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৫ জনের মামলায় দুই জামায়াত নেতাকে আটক করল পুলিশ

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় থানা পুলিশের অভিযানে দুই জামায়াত নেতা গ্রেপ্তার হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর জামায়াতে ইসলামির বাইতুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ ও উপজেলা জামায়াতে ইসলামির যুব বিভাগের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার পারশন গ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এতে থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হন এবং তার একটি চোখের ক্ষতি হয়। এ ঘটনায় গুরুতর আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মুজাহিদ ও রাকিবুলকে আসামি করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মামলার পর থেকে পুলিশ তাদের খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়