শিরোনাম
◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে প্রতিহিংসার আগুনে ৫টি দোকান পুড়ে ছাই!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া ও আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামে প্রতিহিংসার আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার গভীর রাতে পৃথকভাবে ওই আগুনের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান পুড়ে প্রায় ২৬লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার গভীর উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের জলেখার স্লুইজগেট সংলগ্ন সড়কের পাশে লতিফ খানের মুদি মনোহরি ও কীটনাশকের দোকানে রাত সোয়া ১টার সময় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকানটি সম্পূর্ন পুরে ছাই হয়ে গেছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মো. আব্দুল লতিফ খান অভিযোগ করে বলেন, আমার ঘরে বিদ্যুতের কোন সংযোগ ছিল না এবং ওই রাতে দোকানে কেউ ছিল না। এতে কিভাবে আগুনের ঘটনা ঘটে। তিনি ওই অগ্নিকান্ডকে শত্রুতা করে পরিকল্পিত ভাবে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। 

ওই ঘটনায় বুধবার দুপুরে তিনি আমতলী থানায় অজ্ঞাত আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

একই দিন রাতে আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামে রাসেদুল ইসলামের মুদি মনোহরি এবং পাশের স্বপন শীলের শেলুনের ঘরটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। 

অগ্নিকান্ডে রাসেদুলের ৫ লক্ষ এবং স্বপন শীলের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে চাই হয়েছে।

ক্ষতিগ্রস্থ রাশেদুল ইসলামও তার ঘরে অগ্নিকান্ডকে নাশকতার অভিযোগ করে বলেন, শত্রুতা করে কেউ আগুন দিয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাশকতা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়