শিরোনাম
◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা (ভিডিও)

চিকিৎসাসেবায় জড়িত দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দিয়ে মুফতি আমির হামজা বলেছেন, ‘সবাই ওপরের জনকে দোষ দেয়। ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। কেউ যদি দুই নম্বর কিছু করতে চায়, তাহলে আমার কথা বলবেন। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি তা দেখব।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, ‘আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতালটি চালু করতে চাই। আগের কয়েকটি বিভাগ চালু আছে; পূর্ণাঙ্গভাবে যেন চালু হয়, সে বিষয়ে মিটিং হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা প্রথম ১০০ দিনের কর্মসূচির ভেতরে প্রত্যেকটি সরকারি অফিস আদালতগুলো জনবান্ধব করার চেষ্টা করব। বিশেষ করে মানুষ ডিসি, এসপি, ইউএনও অফিস ও থানায় অনেকই যেতে ভয় পান। সিভিল সার্জন, এলজিইডি এসব জায়গায় মানুষ যেতে চান না। আমরা চাচ্ছি, এ জায়গাগুলোতে যেন মানুষের যাতায়াত সহজ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘কয়েকটি বিষয় আমি একটু উদ্যোগ নেওয়ার কারণে অনেক সহজ হয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়