শিরোনাম
◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে!

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

কুমিল্লার বুড়িচং উপজেলায় আ.লীগ নেতার জামিনের পর বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিএনপি নেতা। গতকাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান। এরপর তার বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছেন উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।

বুধবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারের সাথে বিএনপি সোহেল আহমেদের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় । এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

এছাড়াও গুঞ্জন রয়েছে বিএনপি থেকে সুবিধা নেয়ার জন্য সাবেক আওয়ামী লীগ নেতা সোহেল আহমেদ বিএনপিতে যোগদান করে। বিএনপিতে যোগদান করলেও আওয়ামী লীগের নেতাদের বাসায় রীতিমতো আসা যাওয়া করেন।

বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আলহামদুলিল্লাহ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ভাই জামিনে মুক্তি পেয়েছেন। সাথে কফি হাউজের সোহেল ভাইও আছে, উনি থানা বিএনপির নেতা হইলেও আখলাক ভাইয়ের কলিজার লোক। বিএনপির বড় ডোনার।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারের বাসায় মিষ্টি নিয়ে গিয়েছিলেন এই বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ বলেন, বাসায় যাওয়া কি অন্যায় নাকি।এবার আওয়ামী লীগ ছাড়া বিএনপি পাস করতে পারত না । আমার কাছে আওয়ামী লীগ বিএনপি সব সমান।

বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন দৈনিক আমার দেশ কে বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সাথে কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়