শিরোনাম
◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে!

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়াইগ্রামে ৮'শ বিঘা জমি রক্ষায় এসি ল্যান্ডের উদ্যোগে বাধ অপসারণ 

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৮০০ বিঘা জমির জলাবদ্ধতা নিরসন ও ফসল রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রেখেছেন এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) জুবায়ের জাহাঙ্গীর।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি সরেজমিনে উপস্থিত থেকে ২টি ভেকু দ্বারা বাধ অপসারণ করান। এর আগে কতিপয় অসাধু পুকুর খননকারী উপজেলার মাঝগাঁও চিনিডাঙ্গা বিলের কয়েকটি স্থানে পুকুর খনন করতে গিয়ে জমির পাড় নির্মাণ করে। মূলতঃ সেই পাড়গুলোই বাধ হিসেবে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে আসছিলো। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস এর কাছে কৃষকেরা অভিযোগ দায়ের করলে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তমতে এসি ল্যান্ড এই বাধ অপসারণের উদ্যোগ গ্রহণ করেন।

উপজেলা পানাসি (পাবনা-নাটোর-সিরাজগঞ্জ) ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প সভাপতি শফিকুল ইসলাম জানান, এই অবৈধ বাধ অপসারণের ফলে উপজেলার চিনিডাঙ্গা, গুরুমশৈল, ক্ষেতখৈর, আড়াইল, লেদুগাড়ি, আগ্রান নেংটাদহ বিলের কমপক্ষে ৮০০ বিঘা জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। ফলে ক্ষতির হাত থেকে রক্ষা পেলো কমপক্ষে ৭০০ কৃষক।  

বাধ অপসারণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহদী হাসান, উপ সহকারী কৃষি অফিসার মাহবুব আলম, বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মেমন, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান সহ স্থানীয় অন্যান্য সাংবাদিক, কৃষক ও স্থানীয় সুধীজন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়