শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১১:২৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে বিএনপি নেতা আবু তাহের ভারতের মাসব্যাপী ইফতার বিতরন

আজিজুল হক,বেনাপোল : পবিত্র রমজান মাস উপলক্ষে বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের মাসজুড়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে চলেছেন। প্রতিদিন বেনাপোল বাজার এলাকায় তার উদ্যোগে ৩ শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তার এই মহতী উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজানের শুরু থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি পরিচালনা করছেন। ইফতার সামগ্রীর মধ্যে থাকছে ছোলা, মুড়ি, খেজুর, ফলমূলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য। বাজার এলাকায় কর্মরত শ্রমজীবী মানুষ, পথচারী ও অসচ্ছল রোজাদাররা এই ইফতার পেয়ে উপকৃত হচ্ছেন। ইফতার বিতরন অনুষ্ঠানে তার সাথে উপস্থিত থাকেন স্থানীয় ব্যবসায়ী,সামাজিক ও রাজনীতিক নেতা,কর্মীরা।

এলাকাবাসী জানান, আবু তাহের ভারতের এ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন সহায়তা অসহায় মানুষের জন্য স্বস্তি বয়ে আনছে। অনেকেই তার এ উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে আবু তাহের বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়