শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

আজিজুল হক, বেনাপোল (যশোর): জ্বালানি তেল পাচার রোধে যশোরের বেনাপোল সীমান্তে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ মার্চ ২০২৬) বেনাপোল স্থলবন্দর গেট দিয়ে ভারতগামী দেশীয় ও ভারতীয় ট্রাকগুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত ও সীমান্ত পথে পাচারের চেষ্টা করতে পারে-এমন আশঙ্কায় সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এর অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরসহ শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত পথে কোনোভাবেই যাতে জ্বালানি তেল পাচার না হতে পারে, সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়