শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৫:৫৬ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে গোমতী রক্ষায় সেনাবাহিনীর অভিযান, ড্রেজার-ভেকু বিনষ্ট

এন এ মুরাদ, মুরাদনগর : কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর তীর ও মাটি রক্ষায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (সকাল ১০টা) মুরাদনগর সেনাবাহিনী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাহাজপুর ইউনিয়নের সুবিলারচর ও বাখরাবাদ এলাকা এবং সদর ইউনিয়নের আলীরচরে গোমতী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন চলছিল। এতে নদীর তীর ভাঙন ও পরিবেশের ক্ষতি হচ্ছিল। বিষয়টি নজরে আসলে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নদী রক্ষায় এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে ভাঙন ও পরিবেশ ধ্বংস অনেকটাই রোধ করা সম্ভব হবে।

এ বিষয়ে মুরাদনগর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “গোমতী নদী রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কেউ আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়