শিরোনাম
◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জেলার কালীগঞ্জ উপজেলার অন্তত আটটি গ্রামের শতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সিপাড়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রাশেদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিপাড়া ছাড়াও সুন্দ্রহবী, কাকিনা, চন্দ্রপুর, চাপারহাট, আমিনগঞ্জ ও তুষভান্ডার এলাকার কিছু পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে এভাবে ঈদ পালন করে আসছে। কেবল ঈদ নয়, শবে কদর, শবে মেরাজসহ অন্যান্য ধর্মীয় উৎসবও তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পালন করেন।

মুন্সিপাড়া ঈদগাহ মাঠের সভাপতি হযরত আলী জানান, "বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে একই দিনে ধর্মীয় উৎসব পালন করার লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরে একদিন আগেই ঈদ উদযাপন করছি।"

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলার কয়েকটি গ্রামে কিছু পরিবার আগে থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং জামাতগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়