শিরোনাম
◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহরণের শিকার যুবলীগ নেতা ফটিকছড়িতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: চট্টগ্রামে অপহরণের শিকার যুবলীগ নেতা মো. আলা উদ্দিনকে ৬ দিন পর ফটিকছড়ি এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, অপহরণকারীরা তাকে জিম্মি করে প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঈদুল ফিতরের পরের দিন রবিবার (২২ মার্চ) ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে এক স্থানীয় দোকানি সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার পকেটে থাকা মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

জানা গেছে, গত মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ২টার দিকে চট্টগ্রামের অলংকার কলেজ সড়ক এলাকা থেকে এওজবালিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. আলা উদ্দিনকে অপহরণ করা হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।

খবর পেয়ে তার স্ত্রী ও স্বজনরা অ্যাম্বুল্যান্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং নির্দিষ্ট লোকেশন অনুযায়ী ভোররাতে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। উদ্ধারকালে তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখা যায়। বর্তমানে গ্রামের বাড়িতে পরিবারের তত্ত্বাবধানে তার প্রাথমিক চিকিৎসা চলছে।

আলা উদ্দিনের স্ত্রী রুমি আক্তার অভিযোগ করেন, অপহরণের পর তার স্বামীর ব্যবহৃত মোবাইল নম্বর থেকে একাধিকবার ফোন করে অপহরণকারীরা প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দরকষাকষির মাধ্যমে ৩ লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয়।

স্থানীয় এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, আলা উদ্দিন স্থানীয় যুবলীগের একজন সক্রিয় কর্মী। তাকে কেন অপহরণ করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়