শিরোনাম
◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ড্রাগন বাগান কেটে ফেলার মামলায় ২ নম্বর আসামি সাব্বির গ্রেফতার

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা  কবরস্থান মাঠে ড্রাগন বাগান কেটে ফেলার মামলার ২ নম্বর আসামি সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (রাত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পেয়ারাতলা পশ্চিম পাড়ার ফারুকের ছেলে সাব্বিরকে তার নানির বাড়ি বাঁকা গ্রাম থেকে গ্রেফতার করেন জীবননগর থানার সাব-ইন্সপেক্টর আব্দুস সবুর। এ সময় পুলিশের একটি দল তার সঙ্গে ছিল।

উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতের আঁধারে পূর্ব শত্রুতার জেরে পেয়ারাতলা সাবেক ইউপি সদস্য রিপন মন্সুর ড্রাগন বাগানের প্রায় ১২-১৩শ গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় রিপন মন্সুর বাদী হয়ে জীবননগর থানায় সাব্বির ও তার মামা দেওয়ানপাড়ার শহিদুল দেওয়ানের ছেলে নাজমুল দেওয়ানের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসীর অভিযোগ, গ্রেফতারকৃত সাব্বির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়