শিরোনাম
◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ৫টা ৫৯ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে জেলার স্বাধীনতার বিজয় স্তম্ভে বীর শহীদদের স্মরণে বিনম্র চিত্তে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যান্য কর্মকর্তারা।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, এনসিপি, জেলা প্রেসক্লাব কুড়িগ্রাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিনম্র শ্রদ্ধা ও গভীর আবেগঘন পরিবেশে শহীদদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয় এবং দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়