শিরোনাম
◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৯:৫৯ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বালু উত্তোলন বন্ধ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন 

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে বালু উওোলন বন্ধের পাশাপাশি ধরলা নদীর ভাঙ্গন প্রতিরোধে নতুন বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৭ মার্চ বিকেলে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ির ধরলা নদীর পাড় এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন,ভোগডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, ভোগডাঙ্গা ইউনিয়ন  বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি মিয়া, যুগ্ম আহবায়ক আমির হোসেন, সমাজ সেবক মোক্তার আলী, আব্দুস সামাদ, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

মানববন্ধনে আমির হোসেন বলেন, নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড বিআইডব্লিউটিএ এর মাধ্যমে খনন করে। খননকৃত বালু আবেদনের মাধ্যমে আমাদের নিজস্ব জমিতে রাখছি, যাতে আবাদি জমি ও বসতবাড়ি রক্ষা হয়।

এসময় ইউপি সদস্য আব্দুল আলিম বলেন, জনস্বার্থে প্রশাসন ধরলা নদীর পাড়ের মানুষের কথা চিন্তা করে বালু মহল ঘোষনা বন্ধ করবেন এই প্রত্যাশা রাখি।

মানববন্ধনে ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি মিয়া, জেলা প্রশাসনকে টেন্ডার বাতিল করে বালু বিক্রি বন্ধের আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়