শিরোনাম
◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে তেল সংকট: পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগরে তেল সংকট তীব্র আকার ধারণ করেছে। শনিবার দুপুর দেড়টা থেকে জীবননগর ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নিতে শত শত চালকের দীর্ঘ লাইন দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই প্রায় হাজারখানেক মোটরসাইকেল তেল নেয়ার জন্য পাম্পে ভিড় করছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক তেল পাচ্ছেন না।

তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দাবি, জীবননগরের  এলাকায় থাকা ছয়টি পাম্পে একযোগে তেল সরবরাহ নিশ্চিত করা হলে এই দীর্ঘ লাইন অনেকটাই কমে আসবে। এতে ভোগান্তিও কমবে।

এ বিষয়ে নাসিম ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসনের উদ্যোগ ছাড়া একযোগে সব পাম্পে তেল সরবরাহ সম্ভব নয়। তারা বলেন, “চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) মহোদয় ডিপোগুলোর সঙ্গে সমন্বয় করলে তবেই একাধিক পাম্পে একসঙ্গে তেল সরবরাহ করা সম্ভব হবে।”

তারা আরও জানান, আগে ডিপো থেকে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার লিটার তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা অর্ধেকেরও কমে নেমে এসেছে। অন্যদিকে মোটরসাইকেলের সংখ্যা ও চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ফলে চালকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে ঘুরে তেল সংগ্রহের চেষ্টা করছেন, যা সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয়দের মতে, দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে জীবননগরে তেল সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়