শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার

খুলনায় লেভেল ক্রসিংয়ে উঠে যাওয়া প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় গাড়ির চার যাত্রী আহত হয়েছেন। আজ রোববার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকার লেভেল ক্রসিংয়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

আহতরা হলেন সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং অজ্ঞাতনামা। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। অপর দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের বাড়ি শিরোমনি এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে মশিয়ালী মাঠে ক্রিকেট অনুশীলন শেষে ওই চার যুবক একটি প্রাইভেট কারে বাড়ি ফিরছিলেন। এ সময় সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রী নিয়ে খুলনা আসছিল। ট্রেন আসার আগে গেটম্যান ক্রসিংয়ের প্রতিবন্ধক দণ্ড নামাচ্ছিলেন, এমন সময় প্রাইভেট কারটি লেভেল ক্রসিং দ্রুত পার হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ট্রেনটি প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দেয় এবং গাড়িটি দুমড়ে মুচড়ে পাশে ছিটকে পড়ে।

খুলনা রেলওয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান বলেন, ট্রেনের ধাক্কায় ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানতে চাইলে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, চালক ট্রেনটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়