শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায়

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে গোমতী নদীর তীর রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযান

এন এ মুরাদ, মুরাদনগর : কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর তীর ও উর্বর মাটি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন মুরাদনগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান।

অভিযান চলাকালে উপজেলার গুঞ্জর, উত্তর ত্রিশ ও শিবানীপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত মাটি উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোমতী নদীর ভীতর থেকে ড্রেজার ও এক্সকাভেটরের মাধ্যমে উর্বর মাটি তুলে বিভিন্ন  ইটভাটায় দীর্ঘ দিন ধরে  বিক্রি করা হচ্ছিল, যার ফলে নদীর তীর ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। 

যৌথবাহিনী অভিযান পরিচালনা করে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত একাধিক ড্রেজার  বিকল করে দেয় এবং একটি মাটিবাহী ট্রাক্টর ও চারটি ব্যাটারী জব্দ  করেন।

এ সময় গুঞ্জর গ্রামের মাটিকাটা শ্রমিক আলাউদ্দিন (৫৮) কে আটকের পর মাটিকাটবেনা মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।  

এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে জানায়, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে ভাঙন ও পরিবেশ ধ্বংস অনেকাংশে রোধ করা সম্ভব হবে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, “গোমতী নদী ও আশপাশের পরিবেশ রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়