শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায়

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৮:৫৭ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী-পুরুষ আটক 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৪৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১৫ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

রবিবার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

আটক ব্যক্তিরা হলেন, এফডিএমএন মো. আলম (২০) এবং সাবিনা বেগম (৪২)। তারা উভয়েই বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশা মরিচ্যা যৌথ চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা দুইজনকে সন্দেহ হলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৩০ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়