শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলায় জমি ক্রয়ের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে জিম্মি ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. তাইজুল ইসলাম (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাইজুল উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের বাসিন্দা কাকন চন্দ্র ভদ্র সম্প্রতি তার একটি জমি বিক্রির ঘোষণা দেন। এই সুযোগ কাজে লাগিয়ে গত ৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে প্রতিবেশী লিটন মিয়া তাকে ঘুম থেকে ডেকে তোলেন। লিটন মিয়া কাকন চন্দ্রকে বলেন সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম জমিটি কিনতে আগ্রহী এবং দরদামের জন্য তাকে এখনই তাইজুলের বাড়িতে যেতে হবে।

ভুক্তভোগী কাকন চন্দ্র ভদ্র সরল বিশ্বাসে মধ্যরাতেই তাইজুলের বাড়িতে পৌঁছালে পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যায়। সেখানে তাকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে জীবন বাঁচাতে নিরুপায় হয়ে কাকন চন্দ্র তার স্ত্রীর মাধ্যমে সেই রাতেই অভিযুক্তদের দাবিকৃত টাকা বুঝিয়ে দিতে বাধ্য হন।

পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পূর্বধলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাইজুলকে গ্রেফতার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, "মামলার এজাহারভুক্ত আসামি তাইজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়