শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে আইনশৃঙ্খলা সভা: ১ এপ্রিল থেকে তেল নিতে বাধ্যতামূলক ফুয়েল কার্ড

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সমবায় কর্মকর্তা নুর আলম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং জীবননগর থানার এসআই জাহিদ হাসানসহ অন্যান্যরা।

সভায় চোরাচালান, মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়। এসব অপরাধ দমনে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ করে জ্বালানি তেল সংকটকে কেন্দ্র করে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগামী ১ এপ্রিল থেকে পাম্প থেকে তেল নিতে হলে বাধ্যতামূলকভাবে ফুয়েল কার্ড প্রদর্শনের বিষয়টি কঠোরভাবে তদারকি করার কথা জানানো হয়।

সভায় উপস্থিত সবাইকে শৃঙ্খলা বজায় রেখে ধৈর্যসহকারে তেল সংগ্রহের আহ্বান জানানো হয়।

এছাড়া সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়