শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ ১জন গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ ফজল কাদের (৪৩) না‌মে ১জনকে গ্রেফতার ক‌রে‌ছে।

মঙ্গলবার (৩১মার্চ) দুপুর ১২:৩০ টার সময় সরল ইউনিয়‌নের ৪নং ওয়ার্ডের পূর্ব কাহারঘোনা বলিপাড়া ফজল কাদেরের নিজ বা‌ড়ি‌তে পু‌লিশ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশীকালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ তা‌কে গ্রেফতার ক‌রে। গ্রেফতার হওয়া ফজল কাদের সর‌লের পূর্ব কাহারঘোনা, বলির পাড়ার মৃত আসহাব মিয়া ও জানু বিবির পুত্র।

এ সময় পু‌লিশ উদ্ধারকৃত ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম হিসেবে ব্যবহৃত ৩টি এ্যালুমিনিয়াম ফয়েল পেপার জব্দতালিকা মোতাবেক জব্দ করা হয়।

অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে সর‌লের  কাহার‌ঘোনা এলাকায় কিছু চি‌হ্নিত যুবক উন্মুক্ত স্থা‌নে এবং পুকুর পা‌ড়ে দলবদ্ধ হ‌য়ে মাদক সেবন সহ নানা অপরাধ কাজ চা‌লি‌য়ে যা‌চ্ছে। এ ব‌্যাপা‌রে কাহার‌ঘোনা সংস্কার প‌রিষ‌দের পক্ষ থে‌কে থানা ও স্থানীয় প্রশাসন‌কে অব‌হিত ক‌রে এবং ব‌্যবস্থাগ্রহ‌নে জোর দাবী জানান। তাছাড়া কয়‌দিন থে‌কে সর‌লের কাহার‌ঘোনায় ইয়াবা ও মাদক সেব‌নের ভি‌ডিও বি‌ভিন্ন সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ও ছ‌ড়ি‌য়ে পড়‌লে পু‌লিশ প্রশাসন অ‌ভিযান প‌রিচালনা ক‌রে তা‌দের একজন গ্রেফতার ক‌রে।

এ‌দি‌কে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি )‌মোঃ খা‌লেদ সাইফুল্লাহ ব‌লেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং যারা এসব অপরা‌ধে জ‌ড়িত তা‌দের অবশ‌্যই আই‌নের আওতায় আনা হ‌বে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়