শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৯:১৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মমিনুল হক

‎​জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মমিনুল হক।

‎মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক এক লিখিত আদেশে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

​জানা গেছে, নবনিযুক্ত প্রশাসক মমিনুল হক দীর্ঘদিন ধরে লালমনিরহাটের স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। সদর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার বিশেষ ভূমিকা ছিল। নতুন এ প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। মমিনুল হক জেলা পরিষদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়