শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০টি বাসা-বাড়ি ও দোকানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা  করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে  ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ বুধবার (১৫এপ্রিল) সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিন চরপাড়া, দক্ষিণ মিয়াপাড়া,টেকপাড়া ও ঘোড়াশাল বাজার এলাকায় নরসিংদী জেলা প্রশাসক এর কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফ এম নাঈম হাসান শুভ এর নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস নরসিংদীর ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে ১০ টি বাসা-বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা আদায় করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন  জরুরী গ্যাস নরসিংদী(ব্যবস্থাপক)প্রকৌশলী মোহাম্মদ আহমদ উল্লাহ।জররী গ্যাস ঘোড়াশাল(ব্যবস্থাপক)প্রকৌশলী এস এম ফজলুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়