শিরোনাম
◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কালুপুর ঠাকুর পালশা গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে মোসা. সাইমা খাতুন (২৪), একই জেলার শিবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাট (হঠাৎপাড়া) গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মো. আব্দুর রশীদ (৪০) এবং রাজশাহী মহানগরের মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মো. তাজকেরাতুল ইসলামের ছেলে মো. কবির হোসেন (২৯)।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে সাইমা ও রশীদকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে সাইমার কাছ থেকে ৪০০ পিস এবং রশীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন বেলা সোয়া ১২টার দিকে মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাইমার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মাদক ও একটি পেনাল কোড মামলা এবং পাকসি রেলওয়ে জেলার সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া কবির হোসেনের বিরুদ্ধে মতিহার থানায় চারটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়