শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে নেশাগ্রস্থ অবস্থায় মাকে মারধরের অ‌ভি‌যো‌গে যুবক আটক

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া‌তে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধরের অভিযোগে মোঃ শহীদুল ইসলাম (২৭) না‌মে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) রা‌তে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ শহীদুল ইসলাম ছনুয়ার খুদুকখালী এলাকার মফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শহীদুল ইসলাম মাদক সেবনের পর নেশাগ্রস্ত হয়ে নিজের মায়ের ওপর শারীরিক নির্যাতন চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করে।

পরে আটককৃতকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সা‌নি আক‌নের নেতৃ‌তোব ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

বাঁশখালী থানা পুলিশ জানায়, মাদকদ্রব‌্য নিয়ন্ত্রন ও যে কে‌ান অপরা‌ধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাক‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়