শিরোনাম
◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে

স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন দূর দেশে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না! নিথর দেহে, কফিনবন্দী হয়ে ফিরে এলেন তারা। যে কাঁধে ছিল পরিবারের দায়িত্ব, আজ সেই কাঁধই চিরতরে থেমে গেছে। একদিনেই ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছানো যেন অসংখ্য পরিবারের হৃদয়ে শোকের ভার আরও বাড়িয়ে দিল।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ৩০ জন প্রবাসীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায়। প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া একই দিনে পৃথক ফ্লাইটে আরও চার প্রবাসীর মরদেহ দেশে আনা হয়। এর মধ্যে মালয়েশিয়া থেকে দুইজন এবং লিবিয়া থেকে দুইজনের মরদেহ আসে বলে জানা গেছে। উৎস: কালবেলা।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার কুয়েতগামী ফ্লাইট বাতিল হওয়ায় মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে বিশেষ উদ্যোগে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়