শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে কৃষি কার্ড নিয়ে পাম্পে ঘুরছে কৃষক : মিলছে না ডিজেল, সেচকাজ ও যাত্রী পরিবহন ব্যহত

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে চাষাবাদ ও সেচকাজ। অপরদিকে জ্বালানী তেল ঠিক মতো না পাওয়ায় যাত্রা বাতিল হচ্ছে যাত্রীবাহী বাস গুলোর। এতে চরম ভোগান্তি ও নানা সমস্যায় পড়তে হচ্ছে কৃষক ও বাস যাত্রীদের। 

সরেজমিনে পাম্প গুলোতে গিয়ে দেখা যায়, ডিজেল নিতে কৃষকদের দীর্ঘ সারি। কারও হাতে তেল নেওয়ার ক্যান বা বোতল, আবার কেউ শ্যালো মেশিনের ফুয়েল ট্যাংক নিয়ে অপেক্ষা করছেন। ফজর নামাযের পর থেকেই লাইনে দাড়াতে দেখা যায় কৃষকদের। ডিজেল না থাকায় গত কয়েকদিন থেকে বন্ধ রয়েছে ডিজেল চালিত অধিকাংশ সেচ পাম্প। পানির অভাবে জমির মাটি শুকিয়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গায় ধানের চারা লালচে হয়ে মরে যাচ্ছে। মনে হচ্ছে মাঠের এই ফাটল কেবল মাটির নয়, বরং কৃষকের বুক চেরা হাহাকার। সোনালী স্বপ্নের বদলে এখন তাদের চোখেমুখে কেবলই অন্ধকারের হাতছানি।

স্থানীয় কার্ডধারী কৃষক আজমত আলী, দিদার আলী, মোফাজ্জল হকসহ একাধিকবার কৃষক অভিযোগ করে বলেন, এখন আমাদের শষ্যমাঠে কৃষিকাজের ব্যস্ত সময় পার করতে হচ্ছে। জমি চাষ, সেচ এবং কৃষিযন্ত্র চালাতে ডিজেলের প্রয়োজন হয়। কিন্তু তেলের সংকটে শাকসবজি, পেঁয়াজ, রসুন, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসলের আবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ডিজেলচালিত সেচযন্ত্র, পাওয়ার টিলার, ধান কাটার মেশিন ও ট্রাক্টর বন্ধ থাকায় অনেক জমির কাজ করতে পাচ্ছি না। কয়েক দিন ধরেই কৃষি কার্ড নিয়ে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও প্রয়োজনীয় ডিজেল পাচ্ছি না। সেই ভোররাত থেকে পাম্পে লাইন দিয়ে দাড়িয়ে থাকলেও অনেক সময় তেল না পাওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে। আবার লাইনে দাড়িয়ে যে টুকুও তেল পাওয়া যায় তা একেবারে প্রয়োজনের তুলনায় অপ্রতুল।  

এদিকে তেল সংকটের কারনে যাত্রা বাতিল হচ্ছে বিভিন্ন গণপরিবহন গুলোর। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের। তারাকান্দির বাস সার্ভিস আর এস ট্রাভেলস এর ম্যানেজার রাজু আহাম্মেদ বলেন, তেল সংকটের কারনে আমরা ঠিক সময় মতো বাস সার্ভিস দিতে পারছি না। তেল আসলে একদিন আগে থেকেই পাম্পে বাস গুলো সিরিয়ালে রাখতে হয়। যার কারনে প্রায়ই যাত্রা বাতিল করতে হয়। এতে করে ভোগান্তি ও সমস্যার সম্মুখীন হচ্ছে যাত্রীরা। 

নূরজাহান ফিলিং স্টেশনের মালিক মো: সুমন মিয়া বলেন, আমরা সাড়ে ৪ হাজার লিটার ডিজেল পেয়েছি। যা চাহিদার তুলনায় খুবই কম। এই ডিজেল ট্রাক, বাস, বিভিন্ন যানবাহন ও কৃষকদের দেয়া হয়।

অনেক সময় লম্বা লাইনের কারনে তেল শেষ হয়ে গেলে সারাদিন লাইনে থাকার পরও অনেক কৃষককে খালী হাতে ফিরে যেতে হয়। যা আমাদের জন্যই দুঃখজনক ও কষ্টকর। আবার অনেক সময় তেল না পেয়ে পাম্পে ভাঙচুরও চালায় গ্রাহকেরা। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ বলেন, সকল কৃষককে ফুয়েল কার্ডের জন্য কৃষি অফিসে আবেদন করতে বলা হয়েছে। এ পর্যন্ত প্রায় ২শতাধিক কৃষক আবেদন করেছেন। ডিজেল সংকটের কারনে কৃষি খাতে সেচ প্রকল্প, ট্রাক্টর ও অন্যান্য মেশিনারীজ যন্ত্র চালানোর জন্য ডিজেল প্রয়োজন। আর সামনে ডিজেলের জন্য আরও বেশি প্রয়োজন হবে। চাপ পড়বে। আশা করি ডিজেলের সমস্যা অতি দ্রুত সমাধান হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়