শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থী হত্যা মামলায় ময়মনসিংহে বহুল আলোচিত রায়, ৭ জনের ফাঁসি

‎ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনের ফাঁসি ও দুইজনের ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ৩ টার দিকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও ২ নারীকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে দুই নারীকে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আসিফ রানা নাঈম, মো. গোলাম হোসেন,  মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু, মো. ইউনুছ আলী, শামছুল হক। সাত বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মোছা. খালেদা আক্তার ও মোছ. রেহেনা খাতুন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান ৭ জনের ফাঁসির রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে সব আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

‎মামলার বিবরণে জানা গেছে, জেলার তারাকান্দা উপজেলায় ২০২১ সালের  ৩১ মে দিবাগত রাত ১১টায় নিখোঁজ হয় শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯)। পরবর্তীতে নিহতের বড় ভাই মো. সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। পরে ৬ জুন সেপটিক ট্যাংক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মামলার আসামি আব্দুল হেলিম, খালেদা আক্তারের স্বীকারোক্তিতে উঠে আসে আরও সাতজনের নাম। এসব ‎আসামিদের মধ্যে নয় জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাতজনকে ফাঁসির রায় ও দুইজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়। উৎস: চ্যানেল24

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়