শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু কর‍তে চাই: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নির্বাচনী প্রতিশ্রতি পূরণে দেশের বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু কর‍তে চান বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুটমিল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বন্ধ থাকা কয়েকটি জুটমিলের ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে। মিলগুলো চালু হলে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও উৎপাদনমুখী হওয়াসহ অর্থনীতির সহায়ক হবে।সরকার মূলত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি শিল্পোদ্যোক্তাদের মাধ্যমে এই মিলগুলো পরিচালনা করতে আগ্রহী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করার মাধ্যমে এই শিল্পাঞ্চলগুলোকে আবার সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে জাতীয় অর্থনীতিতে গতি আসে।

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আরও বলেন, এক সময় নরসিংদীর এই শিল্পকারখানাগুলোতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল। এটি ছিল এ এলাকার মানুষের কাছে আবেগের বিষয়। মিলগুলো পুনরায় চালু হলে সাধারণ জনবলের ক্ষেত্রে প্রায় শতভাগ কর্মসংস্থান স্থানীয় পর্যায় থেকে নিশ্চিত করা হবে। তবে কারিগরি বা বিশেষজ্ঞ পদের জন্য প্রয়োজনে বাইরে থেকে লোক নিয়োগ দেওয়া হতে পারে। এই উদ্যোগ স্থানীয়দের জীবন-জীবিকার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সোনালী আঁশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট বীজের মানোন্নয়ন ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশ থেকে আসা বীজের তুলনায় দেশি বীজের ফলন যাতে প্রতিযোগিতামূলক হয়, সে লক্ষ্যে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের (BJRI) সাথে কাজ চলছে। এছাড়া কৃষকরা যাতে পাটের ন্যায্য মূল্য পান, সেদিকেও নজর রাখা হচ্ছে। বর্তমানে পাটের দাম মণপ্রতি ৫০০০ টাকায় উন্নীত হয়েছে, যা আগে ৩০০০ টাকা ছিল।

পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্ম সচিব হাফসা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ ও শাহাদাৎ হোসেন কবির, বিজেএমসির চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়