শিরোনাম
◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ১০:১০ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, লাশ উদ্ধার ৩‌দিন পর

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর পুইছ‌ড়ি‌তে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে মো. শাহ আলম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকার তিন দিন পর বুধবার (২২এ‌প্রিল) বিকা‌লে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকার একটি পাহাড়ি স্থানে, লোকালয় থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে এ ঘটনা ঘ‌টে। বিষয়টি নিশ্চিত করেন পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বনবিট কর্মকর্তা মো. কামরুল হাসান।

এ ঘটনায় নিহত মো. শাহ আলম একই ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি সায়ের পাড়া ৩ নম্বর ওয়ার্ডের মৃত এজহার মিয়ার পুত্র।

পুলিশ ও বন বিভাগের সূত্র জানায়, শাহ আলম স্থানীয় একজন কৃষক। পূর্ব পুঁইছড়ির পাহাড়ি এলাকায় তাঁর ধানক্ষেত রয়েছে। গত রোববার সকালে তিনি ধান ক্ষেত পাহারা দিতে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে না আসায় পরিবার তাঁর খোঁজ শুরু করে। পরিবার ও স্থানীয় লোকজন টানা দুই দিন খোঁজাখুঁজির পর বুধবার পাহাড়ি এলাকায় গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বন বিভাগ ও পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনাস্থলের আলামত দেখে ধারণা করা হচ্ছে, তিন দিন আগে বন্য হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার বলেন, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, 'পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়