শিরোনাম
◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরের জেলা প্রশাসক মাহমুদুর রহমান বদলি, নতুন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানকে বদলি করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ২২ এপ্রিল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ওই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। এতে শেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন।

জানা গেছে, নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নেত্রকোনা জেলার বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। এছাড়া ময়মনসিংহের ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ফরিদা ইয়াসমিন জামালপুর সদর উপজেলার বাসিন্দা। বাবা ফজলুল হক চৌধুরী ও মা খালেদা বেগমের ছয় সন্তানের মধ্যে সবার বড় তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে তিনি বাল্যবিবাহমুক্ত উপজেলায় পরিণত করেছিলেন। তার দায়িত্বকালীন সময়ে তিনি ৫৯টি বাল্যবিবাহ ঠেকিয়েছেন। নিরলস পরিশ্রমের কারণে বারহাট্টা উপজেলা বাল্যবিবাহমুক্ত হওয়ায় পুরস্কারও পেয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়