শিরোনাম
◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রাতে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে,বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শীব শংকর কর্মকার প্রতিদিনের মতো রাতে দোকান বন্দ করে কোটালীপাড়া উপজেলার রতাল গ্রামের নিজ বাড়ীতে ফিরছিল।স্থানীয় সিকিরবাজার এসে পৌছালে একটি মাইক্রো বাস থেকে ৪ জন ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যায়।এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা চারি দিকে যোগাযোগ করে।

এ দিকে ডাকাতরা গোপালগঞ্জ -পয়সারহাট সড়ক ধরে আগৈলঝাড়ার দিক পালিয়ে যাওয়ার সময় কৃষ্ণ কর্মকারের পরিবারের লোকজন পয়সারহাটের ব্যবসায়ীদের সাথে যোগযোগ করলে তারা মাইক্রোটির গতিরোধ করে।এ সয়য় ডাকাত দল সড়ক পরিবর্তন করে রামশীল ইউনিয়নের মুশরিয়ার দিকে গেলে দুই দিকের লোকজন মিলে ডাকাতদের আটক করতে সক্ষম হয়।

আটককৃত ডাকাতরা হলো,বরিশাল জেলার উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের সেকেন্দার ঢালীর ছেলে রবিউল ঢালী(২৫),বাকেরগঞ্জ উপজেলার দক্ষিন দুধাল গ্রামের আব্দুস সালামের ছেলে ইলিয়াছ (৩২),একই ঠিকানার নিজাম উদ্দিনের ছেলে পারভেজ(৩৩), বরগুনা জেলার বামনা উপজেলার মিজানের ছেলে জহির (৩৮)। আটককৃত ডাকাত দল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এ দিকে আজ শুক্রবার ডাকাতদের বক্তব্য অনুযায়ী কোটালীপাড়া থানা পুলিশ রামশীল ইউনিয়নের মুশরিয়া স্লুইজগেটের পাশ থেকে ডাকাতদের পোশাক,হাতকরা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে।

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে কোটালীপাড়ায় একটি মামলা হয়েছে।ডাকাতদের জেল হাজতে প্রেরণের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়