শিরোনাম
◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন জুয়ার টাকা জোগাতে এসএসসি পরীক্ষার্থীকে গলাকেটে হত্যা: পুলিশ

আদনান হোসেন, ধামরাই ঢাকা প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে অনলাইন জুয়ার টাকার লোভে গহনা লুট করতে নাহিদা আক্তার(১৬)নামে এক এস.এস. সি. পরীক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শামীম ওরফে স্বপন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ধামরাই থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান। এর আগে শুক্রবার লাকুড়িয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত নাহিদা আক্তার ধামরাই পৌরসভার লাকুড়িয়া পাড়া এলাকায় নানীর সঙ্গে বসবাস করতেন। তিনি ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তার মা প্রবাসে এবং বাবা বরিশালে থাকেন।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল বিকেলে নাহিদার নানী দুধ কিনতে বাইরে যান। প্রায় দুই ঘণ্টা পর ফিরেএসে ঘরের দরজাখোলা দেখতে পান।পরে ভেতরে ঢুকে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে ধামরাই ও পরে সাভারের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা দেখতে পান, নাহিদার কানের স্বর্ণের দুল, গলার চেইন ও হাতের আংটি খোয়া গেছে।

তদন্তে জানা যায়, গ্রেপ্তার শামীম একই বাড়ির পাশের কক্ষে ভাড়া থাকতেন। ঘটনার দিন তিনি নাহিদার ঘরে গিয়ে টাকা ধার চান। নাহিদা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন।পরে ধারালো চাকু/কাটার দিয়ে গলা ও বুকে আঘাত করেন।মৃত্যু নিশ্চিত করতে মসলা পেষার পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর গহনা নিয়ে পালিয়ে যান।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তার ব্যক্তি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত হয়ে পড়েন। টাকার জন্য মরিয়া হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।তিনি আরও জানান, নিহতের কানের দুল উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত পাটা-পোতা উদ্ধার করা হয়েছে। তবে চাকুটি/কাঁটারটি নদীতে ফেলে দেওয়ায় তা উদ্ধারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়