শিরোনাম
◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের ক্রীড়ায় উৎসাহ দিতে জীবননগরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

শনিবার (২৫ এপ্রিল) সকালে জীবননগর স্টেডিয়াম মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনে ফিরে আসে প্রাণচাঞ্চল্য। খুদে খেলোয়াড়দের উচ্ছ্বসিত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মাঠভিত্তিক খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সবল জাতি গঠনে প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের ক্রীড়ামুখী করে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথিরা শিশুদের ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ এবং দলগত কাজের মানসিকতা গড়ে ওঠে। এ ধরনের টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের সুস্থ বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলগতভাবে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতিতে মাঠজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল ইসলাম ও শাহরিয়ার কবিরসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষকমণ্ডলী।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের বাকি খেলাগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার মাধ্যমে উপজেলার সেরা খুদে ফুটবলারদের বাছাই করা হবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এলাকার সুনাম বয়ে আনতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়